গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পুর্তি উপলক্ষে গুইমারায় পোষ্টারিং

0


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের অগ্রগামী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর দুই যুগ পুর্তি উপলক্ষে গুইমারায় পোস্টারিং করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল বেলায় এক যোগে গুইমারা উপজেলা সদর, সাইংগুলি পাড়া, আমতলী পাড়ি, নাক্রাই পাড়া, বড়থলি পাড়া, দেওয়ান পাড়া, বাইল্যাছড়ি, বুধুধন কার্বারি পাড়া, মানিক চন্দ্র পাড়া, তারাচান পাড়া এলাকায় পোস্টারিং করা হয়।


পোস্টারের শ্লোগান হলো, “দাসত্বের চেয়ে মৃত্যুই শ্রেয়, জাতীয় ভাগ্য বিকিয়ে দিয়ে ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ উদ্ধারে লিপ্ত গণশত্রুদের প্রতিরোধ করুন, লড়াই সংগ্রামে এগিয়ে আসুন”

উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল ২০২৬ গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার দুই যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে সংগঠনটি বিভিন্ন শাখায় আলোচনা সভার আয়োজন করেছে, যা পোস্টারে উল্লেখ করা হয়েছে।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More