লক্ষীছড়িতে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় একটি ভালুক ছানা বনবিভাগে হস্তান্তর

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের ভাত্তোপাড়া গ্রাম থেকে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় একটি ভালুক ছানা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ভাত্তোপাড়া গ্রামের বাসিন্দা সন্তু চাকমা বাগানে কাজ করার সময় ভালুক ছানাটি পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে ইউপিডিএফের স্থানীয় ইউনিটের লোকজন তার কাছ থেকে ভালুক ছানাটি উদ্ধার করেন এবং সেটি বনবিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

এরই প্রেক্ষিতে আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভালুক ছানাটি বনবিভাগের লক্ষীছড়ি উপজেলায় দায়িত্বরত মোহাম্মদ সাইফুল-এর নিকট হস্তান্তর করেন ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ।

সেখানে উপস্থিত ইউপিডিএফের স্থানীয় ইউনিটের প্রতিনিধি বলেন, আগামীকাল ২৮ জুলাই ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’। বন্যপ্রাণী হলো প্রকৃতি সুরক্ষার অন্যতম উৎস। তাই দিবসটি উপলক্ষ আমরা ভালুক ছানাটি উদ্ধার করে বনবিভাগের নিকট হস্তান্তর করছি। কারণ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি ভালুক ছানাটি যাতে ভালো পরিবেশে বড় হয়ে উঠতে পারে সে পদক্ষেপ গ্রহণ করার জন্য বনবিভাগের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

এছাড়া তিনি বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More