মাটিরাঙ্গার তাইন্দংয়ে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টার সময় এ তল্লাশির ঘটনাটি ঘটে।

তল্লাশির শিকার ব্যক্তির নাম হরেন্দ্র ত্রিপুরা (৩০), পিতা: মোহন্নে ত্রিপুরা। তিনি পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৪ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সেনাজোন থেকে ৬টি গাড়িতে করে ৬০-৬৫ জন সেনাসদস্য তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া, পোড়াবাড়ি ও সীমান্তবর্তী মরাটিলা এলাকায় প্রবেশ করে অবস্থান নেয়।

এরপর আজ (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার সময় পোড়াবাড়ি এলাকায় অবস্থানরত সেনাসদস্যরা পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা হরেন্দ্র ত্রিপুরার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। তবে তার বাড়ি থেকে অবৈধ কোন কিছুই তারা পায়নি বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১:৩০টা) সেনা সদস্যরা ওইসব এলাকায় অবস্থান করে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী ধারণা করছেন, পানছড়ির অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুবিধা করে দিতে সেনারা সেখানে অবস্থান নিয়েছে।

এদিকে, সেনাদের অবস্থান ও বাড়ি তল্লাশির কারণে স্থানীয় পাহাড়িদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সেনারা আরো নিপীড়ন ও হয়রানি করতে পারে বলে এলাকার লোকজন আশঙ্কা করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More